মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ঝালকাঠিতে দেড় কেজি গাঁজাসহ ডিবি’র হাতে মাদক কারবারী আটক

ঝালকাঠিতে দেড় কেজি গাঁজাসহ ডিবি’র হাতে মাদক কারবারী আটক

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ এক মাদক কারবারী আটক হয়েছে। মোঃ রাকিব তালুকদার ওরফে সজল (২০) নামে ওই মাদককারবারী জেলা সদরের বীরকাঠি গ্রামের মোঃ ছোহরাব তালুকদারের ছেলে।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদে অভিযান চালিয়ে পৌর শহরের কৃষ্ণকাঠি এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনিরুজ্জামান জানান, খুব ভোরে গোপন সংবাদে এসআই (নিঃ) সুবর্ন চন্দ্র দের নেতৃত্বে ডিবি পুলিশ এ অভিযান চালায়।

এসময় ওই যুবকের সাথে থাকা একটি ব্যাগ তল্লাশী করলে তারমধ্যে থাকা কসটেপ দিয়ে প্যাচানো অবস্থায় দেড়কেজি গাঁজা উদ্ধার হয়। এ মাদকের আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

এ ঘটনায় আটক মোঃ রাকিব তালুকদার ওরফে সজলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে জানিয়ে জেলা গোয়েন্দা শাখার ওসি মো: মনিরুজ্জামান বলেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল স্যারের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban