মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
ঝালকাঠিতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

ঝালকাঠিতে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে পাঁচ কেজি গাঁজাসহ কিবরিয়া খান ও শাহিন হাওলাদার নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার হয়েছে। রোববার (৩০ এপ্রিল) দিবাগত রাত ১২টায় সদর থানার বিশেষ অভিযানে পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন সরকার।

পুলিশ ও প্রতক্ষদর্শীদের জানান, ৩০ এপ্রিল রোববার রাত সাড়ে ১২টায় সদর সদর থানা এবং শেখেরহাট ইউনিয়ন পুলিশ তদন্তকেন্দ্রের বিশেষ অভিযান পরিচালনার সময় ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমন্তকাঠি গ্রামের সিএন্ডবি বাজার নামক স্থান থেকে ৫ কেজি গাঁজাসহ দু’জন মাদক কারবারিকে আটক করা হয়।

আটক মো: কিবরিয়া খান (২৪) পিরোজপুর জেলার কাউখালী উপজেলাধীন শাহপুরা এলাকার মাসুদুর রহমান খান’র ছেলে। আটককৃত অপরজন হলো- ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের নওপাড়া গ্রামের রুহুল আমিন হাওলাদারের ছেলে মো. শাহিন হাওলাদার (৩৩)।

ওসি নাসির উদ্দিন সরকার বলেন, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোমবার (১ মে) থানায় মামলা রুজু করে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban