মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
তজুমদ্দিনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান

তজুমদ্দিনে বিদায়ী পুলিশ সুপারকে সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক:: সোমবার (১৯ জুন) ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলিজনিত বিদায় উপলক্ষ্যে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদের আয়োজনে বিদায় সংবর্ধনা ও বিশেষ কল্যান সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিদায় অনুষ্ঠানে অতিথিরা বলেন, সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামের বদলি জনিত বিদায়ে ভোলা জেলা পুলিশ একজন সৎ, মেধাবী, প্রতিশ্রুতিশীল আগুয়ান, চৌকস ও পরিশ্রমী কর্মকর্তার অভাব অনুভব করবে। আমন্ত্রিত অতিথিবৃন্দ ও সহকর্মীরা তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

এ সময় তজুমদ্দিন থানা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানসহ সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ তাকে পৃথক বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করেন।

পরে পুলিশ সুপার তজুমদ্দিন থানার আঙ্গিনায় স্মৃতি সরূপ একটি জামরুল গাছের চারা রোপণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভোলা, রিপন চন্দ্র সরকার, তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন দুলাল, উপজেলা নির্বাহি কর্মকতা মরিয়ম বেগম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, তজুমদ্দিন সার্কেল মোঃ মাসুম বিল্লাহ, উপজেলা আ’লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সকল ইউনিয়ন চেয়ারম্যান, প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ তজুমদ্দিন থানার সকল অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban