মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
নলছিটিতে অপরাধীর কাছে আতঙ্কের আরেক নাম ওসি আব্দুস সালাম

নলছিটিতে অপরাধীর কাছে আতঙ্কের আরেক নাম ওসি আব্দুস সালাম

নিজস্ব প্রতিবেদক:: একজন মানবিক, বিনয়ী, সৎ, মেধাবী ও সাহসী দায়িত্বশীল অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সালাম। পুলিশের প্রতি সাধারণ মানুষের ভিন্ন ধারণা থাকলেও তিনি নলছিটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর সে ধারণা বদলে দিয়েছেন। ব্যতিক্রমধর্মী একজন পুলিশ কর্মকর্তা হিসাবে তিনি তার সহকর্মী ও সাধারণ জনগণের আদর্শগত ভিন্নতা মেনে নিয়ে দক্ষতার সঙ্গে কাজ করে থানাতে আসা সাধারণ মানুষের সেবা শতভাগ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

শুধু তাই নয় তিনি সকল অপরাধের বিরুদ্ধেও কঠোর। তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক এবং অপরাধীদের কাছে হয়ে উঠেছেন আতঙ্ক। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, পলাতক আসামি গ্রেফতার, মাদক নির্মূলসহ বিভিন্ন অপরাধীদের এনেছেন আইনের আওতায়। চলতি মাসেও মাদক উদ্ধার এবং সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতারে অন্যান্য থানার চেয়ে অনেক এগিয়ে রয়েছেন। অভিযোগ, জিডি এবং পুলিশ ক্লিয়ারেন্স কোন টাকা পয়সা না নেওয়ায় নলছিটি থানার জনসাধারণ থানা পুলিশের সেবার প্রতি অনেক আস্থাশীল।

তিনি নলছিটি থানায় যোগদানের পরেই নিজের সততা, মেধা, বিচক্ষণতা কর্মদক্ষতা ও মানবিকতার মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন। তিনি শ্রেণি ভেদাভেদ না করেই যখন যেখানে যে ধরণের আইনানুগ ব্যবস্থা নেয়া প্রয়োজন তিনি তাই করে যাচ্ছেন।
তিনি যে কোনো ঘটনার সংবাদ পাওয়া মাত্রই সাড়া দিচ্ছেন দ্রুত। সরকারের উন্নয়নমূলক সাফল্যগুলো জনগণের সামনে তুলে ধরতে পুলিশি কার্যক্রমকে রেখেছেন বেগবান।

সরেজমিনে ঘুরে বিভিন্ন জনের সাথে কথা বলে জানা যায়,যোগদানের পর হতে অপরাধীদের আনা গোনা অনেকটা কমে গেছে। প্রতিনিয়ত অভিযানে বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করেছেন। তিনি বর্তমান এ উপজেলা বাসীর চোখে একজন সৎ, আদর্শবান, ন্যায়নিষ্ঠ ও গরিবের বন্ধুসুলভ পুলিশ অফিসার। তার চোখে ধনি-গরিব, জেলে,রিকশা চালক হতে সব শ্রেণিপেশার মানুষ সমান।

এছাড়াও একের পর এক ব্যতিক্রমী কাজ করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন পুলিশের এ কর্মকর্তা। তিনি রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় হয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban