মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ২১ জুন ২০২৬ তারিখে বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকায় প্রকাশিত ‘‘বরিশালে জমি দখল করে ছাত্রদল নামধারী সন্ত্রাসী রাহাতের ওয়াল নির্মাণ’’ শীর্ষক সংবাদের প্রতি আমার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা মাত্র। সংবাদে আমাকে ‘সন্ত্রাসী’ ও ‘ছাত্রদল নামধারী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা কোনো গ্রহণযোগ্য নয়।
প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট জমি নিয়ে একটি দেওয়ানি বিরোধ আদালতে বিচারাধীন রয়েছে। বিষয়টি আদালতের বিবেচনাধীন থাকা অবস্থায় একতরফাভাবে আমাকে দোষী সাব্যস্ত করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। সংবাদ প্রকাশের পূর্বে আমার বক্তব্য গ্রহণেরও কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
আমি স্পষ্টভাবে জানাতে চাই যে, আইন ও আদালতের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে এবং আদালতের নির্দেশনা মেনে চলছি। বিচারাধীন বিষয়ে বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য প্রকাশ করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে। আমি ছাত্রদলের সম্পৃক্ত হওয়ার পর থেকে জাতীয়তাবাদী দলের শৃঙ্খলা মেনে ভাবমূর্তি বজায়ে সুনামের সাথে নিরলস কাজ করে যাচ্ছি।
অতএব, প্রকাশিত সংবাদের মাধ্যমে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সংশ্লিষ্ট সংবাদটির যথাযথ সংশোধন ও এই প্রতিবাদলিপি প্রকাশের জন্য পত্রিকা কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদন্তে

রাহাততালুকদার
ছাত্রদল নেতা
বরিশাল সদর উপজেলা,বরিশাল।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban