মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে আনসার এপিসি হাসান’র তৎপরতায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

বরিশালে আনসার এপিসি হাসান’র তৎপরতায় পাসপোর্ট করতে এসে রোহিঙ্গা যুবক আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল পাসপোর্ট অফিসে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এপিসি, মোঃ হাসান’র তৎপরতায় এক রোহিঙ্গা যুবক সহ আরো দুই সহযোগীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন। বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র তৈরি করে বরিশাল বিভাগীয় অফিসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন এক রোহিঙ্গা যুবক।

তাকে সহায়তা করার অভিযোগে আরো দুই বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়েছে। বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের উপ-পরিচালক জানান, ইসমাইল দালাল চক্রের মাধ্যমে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র তৈরি করেছেন। ওই জাতীয় পরিচয়পত্র নিয়ে পাসপোর্ট করতে আসেন। বরিশাল পাসপোর্ট অফিসে কর্তব্যরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর, এপিসি, মোঃ হাসান এর বিষয়টি সন্দেহ হলে ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এতে তিনি মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে হোসাইন নিজের নাম সোহেল বলে জানিয়েছেন। পরে তার জাতীয় পরিচয়পত্রে মো. হোসাইন পাওয়া গেছে। তাকেও রোহিঙ্গা হিসেবে ধারণা করা হচ্ছে।

আটক রোহিঙ্গা যুবক মো. ইসমাইল (১৮) উখিয়া থানার বালুখালী এলাকার মো. ইলিয়াসের ছেলে। তিনি বরিশালের কাজিরহাট থানার শ্যামেরহাট কসবা এলাকার ঠিকানা ব্যবহার করে বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র তৈরি করেন। সেখানে নিজের নাম মো. রাফি ও বাবার নাম ছাদের আলী বেপারী উল্লেখ করেন।

তাকে সহায়তা করার অভিযোগে আটককৃতরা হলো- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার চরসোনাপুর গ্রামের হাসেম ফকিরের ছেলে শহিদুল ইসলাম (৩৭) ও পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার চান্দুয়া গ্রামের আব্দুল্লাহ হাওলাদারের ছেলে মো. হোসাইন।

পরবর্তীতে আটক ওই ৩ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বরিশাল এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মো. হেলালউদ্দিন জানান, আটককৃত তিন জনের বিরুদ্ধে মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban