মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

বরিশালে ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীদের মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক::দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে বরিশাল মহানগর ছাত্রদলের কমিটি গঠনের প্রতিবাদে বিক্ষোভ এবং সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (০৪ মে) সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নগরীর আমতলার মোড়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় মহানগর ছাত্রদলের কমিটিতে বঞ্চিত নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান কেন্দ্রীয় নেতাদের নিকট।

মহানগর ছাত্রদলের পদবঞ্চিত নেতা আসাদুল্লাহ হাওলাদার ও রেদওয়ান খান রাকিব জানান, আমরা দলের দুঃসময়ে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছি। হামলা-মামলা এবং জেল-জুলুমের শিকার হয়েছি। অথচ সদ্য ঘোষণা হওয়া মহানগর ছাত্রদলের কমিটি থেকে আমাদের ষড়যন্ত্রমূলকভাবে বাদ দেওয়া হয়েছে।

তারা বলেন, তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশ গড়তে হলে সবার আগে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। আমরা সদ্য ঘোষিত মহানগর ছাত্রদলের কমিটির বিরোধীতা করছি না। আমরা চাই নবগঠিত কমিটিতে যেসব ত্যাগী-নির্যাতিত নেতাকর্মীদের বাদ দেওয়া হয়েছে তাদের অন্তর্ভুক্ত করা হোক।

এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুই প্রান্তে যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীসাধারণ এবং শ্রমিকদের। পরে বিএনপি এবং যুবদল নেতাদের আশ্বাসে অবরোধ তুলে দেন ছাত্রদল নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban