মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

বরিশালে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-মিছিল

নিজস্ব প্রতিবেদক:: চাল, ডাল, তেল, সিলিন্ডার গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১১টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য হাছিব আহমেদের সঞ্চালনায়েএ সময় বক্তব্য দেন জেলার নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, সহ-সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা, সদস্য মারুফ আহমেদ, বরিশাল জেলা করাতকল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মিয়া, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি বরিশাল জেলা সংগঠক জয়নাল চিশতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. নাহিদ ইসলাম, হাতেম আলী কলেজের শিক্ষার্থী জান্নাত শিফা প্রমুখ।

তারা বলেন, ২০ ২৪’র গণঅভ্যুত্থানের মূল চেতনা বৈষম্যবিরোধী বাংলাদেশ তথা সাম্য, মানবিক মর্যাদা ও সামজিক ন্যায় বিচারের বাংলাদেশ গড়া৷ কিন্তু আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে ওঠা সিন্ডিকেট ও মজুতদাররা এখনও বহাল তবিয়তে সিন্ডিকেটবাজি করে চলছে।

তারা আরও বলেন, আওয়ামী আমলের চেয়েও বেশি বাজার দরে এখন জনমানুষ দিশেহারা। অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাজার মনিটরিং জোরদার করতে হবে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban