মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ

বরিশালে যাত্রীবাহী বাসে যৌথ অভিযানে ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাটকার মোট পরিমাণ প্রায় ৩,০০০ কেজি বলে নিশ্চিত করেছে পুলিশ।

 

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার নগরীর আমতলার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর পক্ষে নেতৃত্ব দেন মেজর রাশেদ এবং পুলিশের পক্ষে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন।

 

 

পুলিশ সূত্র জানায়, মহিপুর–কুয়াকাটা রুট থেকে যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ জাটকা ইলিশ ঢাকায় পাচার করা হচ্ছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানের সময় কুয়াকাটা-ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব জাটকা ইলিশ জব্দ করা হয়।

 

 

বিষয়টি নিশ্চিত করে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন বলেন “গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়েছে।”

 

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম জানান,“নগরীর আমতলার মোড় এলাকায় যাত্রীবাহী পরিবহনে অভিযান চালিয়ে প্রায় ৩,০০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকাগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। জাটকা সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban