মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে স্টিমারঘাট পুলিশ অভিযানে মহানগর মৎস্যলীগ নেতা গ্রেফতার

বরিশালে স্টিমারঘাট পুলিশ অভিযানে মহানগর মৎস্যলীগ নেতা গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ঝটিকা অভিযানে বরিশাল মহানগর মৎস্যলীগের এক কার্যকরী সদস্য মোঃ মনির হোসেন বেপারী (৩৮) কে গ্রেফতার করা হয়েছে। তিনি বরিশাল নগরীর কোতয়ালী থানাধীন বিসিসি ০৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার বাসিন্দা। তার পিতা আঃ রব বেপারী এবং মাতা মরহুম খাদিজা বেগম।

 

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে মনির হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়।

 

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেন এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব ও এএসআই জামালসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

 

পুলিশের দাবি, গ্রেফতারকৃত মনির হোসেন বেপারীর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এছাড়া গত কয়েকদিন ধরে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির অভিযান অব্যাহত থাকায় আরও কয়েক জন রাজনৈতিকভাবে বিতর্কিত বা নিষিদ্ধ নেতাকে আটক করা হয়েছে। এসব অভিযান ও মামলার প্রেক্ষিতে গ্রেফতার দেখানো হয়েছে।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন,রাজনৈতিকভাবে বিতর্কিত কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে মনির হোসেন বেপারীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যে গত কয়েকদিনে আরও কয়েক জনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে আদালতে তাদের সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban