মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বোরহানউদ্দিনে ইসলামী ব্যাংকের উদ্যোগে চার হাজার গাছের চারা বিতরণ

বোরহানউদ্দিনে ইসলামী ব্যাংকের উদ্যোগে চার হাজার গাছের চারা বিতরণ

মহিউদ্দিন আজিম, বোরহানউদ্দিন:: ভোলার বোরহানউদ্দিনে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চার হাজার বিভিন্ন রকমের ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) বিকেল ৩ টায় বোরহানউদ্দিন পূর্ব বাজারে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বোরহানউদ্দিন শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে সদস্যদের মাঝে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ বোরহানউদ্দিন শাখা প্রধান মো: আমিন-উর-রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার মো: রায়হান উজ্জামান।

আরও উপস্থিত ছিলেন ম্যানেজার অপারেশন্স মো: খায়রুল আনাম খান, প্রকল্প কর্মকর্তা মো: মিজানুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বৃক্ষরোপণ ও বৃক্ষের উপকারীতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

এছাড়া সদস্যদের মধ্য থেকে মোসা: রোকসানা পারভীন ও মোসা: শিরিনা আক্তার ব্যাংকের এই মহতি উদ্যোগকে স্বাগত জানায়।

অনুষ্ঠান শেষে পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে প্রধান অতিথি বিভিন্ন রকমের ফলদ, বনজ,ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রকল্প কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban