মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
মাদারীপুরে ৩ জনকে হত্যা: র‍্যাব-৮’র হাতে প্রধান আসামিসহ গ্রেফতার ২

মাদারীপুরে ৩ জনকে হত্যা: র‍্যাব-৮’র হাতে প্রধান আসামিসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক:: অবৈধ বালু ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, আধিপত্য বিস্তার ও পুরানো শত্রুতার জের ধরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর গ্রামে দুই ভাইসহ তিনজনকে হত্যার ঘটনার প্রধান আসামি হোসেন সরদারসহ (৬০) দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১২ মার্চ) সকালে ঢাকার আশুলিয়া থানার চিত্রাশাইল এলাকার কাঁঠালতলা জামে মসজিদ থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮’র একটি দল। দুপুরে র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।গ্রেপ্তার হোসেন খোয়াজপুর এলাকার মৃত আছমত আলী সরদারের ছেলে। অন্যজন শরিয়তপুরের পালং থানার আরিগাঁও এলাকা থেকে হাছেন সরদারের ছেলে সুমন সরদারকে (৩৩)।

র‍্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আশুলিয়ার কাঁঠালতলা জামে মসজিদে আত্মগোপন করে থাকা চাঞ্চল্যকর তিন খুনের প্রধান আসামি হোসেনকে গ্রেপ্তার করা হয়। এদিকে একই মামলায় পৃথক অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারদের মাদারীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ মার্চ গ্রেপ্তার হোসেন সরদারের নেতৃত্বে এজাহারনামীয় ৪৯ জন এবং অজ্ঞাতনামা ৮০-৯০ জন আসামি পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিম সাইফুল সরদারের বাড়িতে হামলা চালায়।

এ সময় সাইফুল ও তার দুই ভাই প্রাণ বাঁচাতে সরদার বাড়ি জামে মসজিদে আশ্রয় নেন। তখন হোসেন সরদারের নির্দেশনায় অন্য আসামিরা মসজিদে ঢুকে সাইফুল সরদার (৩৫) ও তার ভাই আতাউর সরদারকে (৪০) কুপিয়ে হত্যা করে।

পাশাপাশি আরও কয়েকজনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত অবস্থায় ফেলে রেখে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় চাচাতো ভাই পলাশ সরদার (১৫) মারা যান। এছাড়া হামলার সময় আসামিরা চারটি বাড়িতে অগ্নিসংযোগ এবং লুটপাট করে। ওইদিন রাতে নিহত সাইফুলের মা বাদী হয়ে মাদারীপুর সদর থানায় মামলা দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban