মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে মোঃ রেজাউল রাঢ়ী (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। রেজাউল পূর্ব সুবিদখালীর মোঃ আলতাফ হোসেন রাঢ়ীর পুত্র।
থানা সূত্রে জানা যায়,যৌথ বাহিনী গোপন সূত্রে অবগত হয় ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজার অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল।
যার ভিত্তিতে মির্জাগঞ্জ ক্যাম্প থেকে মেজর সাব্বির আহমেদের নেতৃত্বে মঙ্গলবার (২৯ অক্টোবর) একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
তল্লাশি চালিয়ে রেজাউলের ঘর থেকে ১৫০ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত মাদকদ্রব্য সহ মির্জাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মির্জাগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার বলেন,তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban