মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
শ্রেষ্ঠত্বের শীর্ষ রেকর্ড গড়লেন’ বাকেরগঞ্জের ‘ওসি’ আফজাল হোসেন

শ্রেষ্ঠত্বের শীর্ষ রেকর্ড গড়লেন’ বাকেরগঞ্জের ‘ওসি’ আফজাল হোসেন

বিশেষ প্রতিনিধি:: মাদক নির্মূল, ক্লুলেস হত্যা মামলা রহস্য উদঘাটন, সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার, চুরি, ডাকাতি’সহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ ভুমিকা রাখায় ১২ বারের মত বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন (ওসি) মো: আফজাল হোসেন।

আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করায় বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন কে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধবতন কর্মকতাবৃন্দ।

জানা গেছে, বাকেরগঞ্জ থানার ওসি মো. আফজাল হোসেন এর পূর্বে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন। তাকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেছেন বরিশালবাসী।

করোনাকালীন তিনি ঝাপিয়ে পরেছিলেন সাধারণ মানুষের সেবায়। নিজের জীবনকে বাজি রেখে তিনি মানুষের সেবায় কাজ করেছেন। আর তাঁর ফল হিসেবে পুলিশ হেড কোয়ার্টাএআইজি মো. সহীদুল ইসলাম (পিপিএম) এর উদ্যোগে “করোনাকালে মানবিক পুলিশ” নামক একটি প্রকাশিত গ্রন্থে মানবিক কাজের জন্য (ওসি) মো.আফজাল হোসেনের নাম স্থান পেয়েছে।

আফজাল হোসেন বলেন, মানুষ ভালো কাজ করলে তাঁর মূল্যয়ন হবেই। আমি মানুষের জন্য, সমাজের জন্য কাজ করছি। আর আমার কাজের ধারাবাহিতকা বজায় থাকবে। মানুষের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি সামনে আরো এগিয়ে যাবো এটাই প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban