মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
সময়ের দাবি পূরণে তরুণের লড়াই’ পরিবেশ শিক্ষার নতুন এক দিগন্ত

সময়ের দাবি পূরণে তরুণের লড়াই’ পরিবেশ শিক্ষার নতুন এক দিগন্ত

Oplus_131072

নিজেস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া আরিফুর রহমান শুভ আজ পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু বিষয়ক আন্দোলনের অন্যতম পরিচিত মুখ।

 

তার জীবনযাত্রার প্রতিটি ধাপ যেন প্রমাণ করে বিপদে-আপদে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু কাজ নয়, বরং এক দায়িত্ব। ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে তার পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই দুর্যোগের অভিজ্ঞতা তাকে ব্যক্তিগতভাবে নাড়িয়ে দেয়, গড়ে দেয় এক সামাজিক দায়িত্ববোধ। সেখান থেকেই তার যাত্রা শুরু মানুষের জন্য, পরিবেশের জন্য এবং পৃথিবীর জন্য।

 

২০১৬ সালে কয়েকজনকে নিয়ে প্রতিষ্ঠা করা ‘ইয়ুথনেট গ্লোবাল’কে ঘিরে তৈরি হয় একটি দেশব্যাপী যুব আন্দোলন।তিনি বর্তমানে এই সংগঠনের সাধারণ সম্পাদক, বর্তমানে সংগঠনটি ৬৪ জেলায় কাজ করছে এবং ১০ হাজার সদস্য এই সংগঠনের সাথে যুক্ত, সংগঠনটি এখন পরিবেশ অধিদপ্তরের সাথে একত্রিত হয়ে কাজ করছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধে প্রচারণা, নদী সুরক্ষা, বৃক্ষরোপণ,অবৈধ ইটভাটা বন্ধ,বর্জ্য ব্যবস্থাপনা বরিশাল বিভাগজুড়ে আয়োজন করেছে শতাধিক কর্মসূচি।

 

তার সংগঠনের সবচেয়ে আলোচিত উদ্যোগ ইকো অলিম্পিয়াড, যেখানে মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশ পরিবেশ সংরক্ষণ, জলবায়ু,সিঙ্গেল ইউজ প্লাস্টিক বন্ধ করন,নদী দূষণ,বায়োডাইভার্সিটির মতো জটিল বিষয়গুলো বিভিন্ন পদ্ধতিতে তাদেরকে শেখানো হচ্ছে। এর মাধ্যমে তিনি প্রতিটি স্কুলে ‘ইয়ুথ ক্লাইমেট ক্লাব’ গঠন করে জলবায়ু শিক্ষার এক দীর্ঘমেয়াদি কাঠামো তৈরি করেছেন।

 

আরিফুর রহমান শুভর আরেকটি উল্লেখযোগ্য কাজ বরিশালের লাহারহাটের মানতা সম্প্রদায়কে ঘিরে। নদীতে নৌকায় বসবাসকারী এই সুবিধাবঞ্চিত, নিরক্ষর জনগোষ্ঠী দীর্ঘদিন উন্নয়ন পরিকল্পনার বাইরে থাকা সত্ত্বেও তার উদ্যোগে প্রথমবারের মতো শিক্ষা, অধিকার, জলবায়ু সহনশীলতা এবং সামাজিক নিরাপত্তার আলো পেতে শুরু করেছে।

 

বর্তমানে তার উদ্যোগে পরিবেশবান্ধব প্রোডাক্ট তৈরির লক্ষ্যে নতুন একটি উদ্যোগ হাতে নিয়েছে যার নাম ‘সবুজ আশা’ এই প্রকল্পের কাজ হচ্ছে নদী ভাঙ্গন কবলিত এলাকার নারীদের নিয়ে কলা গাছের আঁশ দিয়ে সুতা তৈরি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban