মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক::নিউইয়র্ক সিটির ব্রংক্সের পেলহাম বে পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ, ইনক.-এর বার্ষিক বনভোজন ও মিলনমেলা-২০২৬। ২৩ আগস্ট আয়োজিত এ মিলনমেলায় নিউইয়র্ক ও আশপাশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে প্রবাসী কমলগঞ্জবাসীরা পরিবার-পরিজন নিয়ে অংশ নেন। দিনব্যাপী আয়োজনে হাড়ি ভাঙা, বালিশ খেলা, শিশুদের দৌড় ও ভলিবলসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
গ্র্যান্ড স্পন্সর ও প্রধান অতিথি ছিলেন ‘গ্রী মেকানিক্যাল ইয়ংকার্স’-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল চৌধুরী।
সংগঠনের সভাপতি এম রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক সাদেক সরওয়ার চৌধুরীর নেতৃত্বে কার্যকরী পরিষদ, উপদেষ্টা ও ট্রাস্টিবোর্ডের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক তোফায়েল চৌধুরী। আজকের এই মিলনমেলা আমাদের শিকড়ের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে। কর্মব্যস্ত প্রবাসজীবনে এমন আয়োজন আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। কমলগঞ্জ সোসাইটির এই সুন্দর উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ভবিষ্যতেও আমরা সবাই মিলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে কমলগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করব। শেষে অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। বিজয়ীদের মধ্যে নগদ অর্থের পাশাপাশি ল্যাপটপ, ফ্রিজ, টিভি, আইপ্যাড, অ্যাপল ওয়াচসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হয়। প্রবাসে নিজেদের শিকড়ের বন্ধন অটুট রাখা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয় নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।