মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ঝালকাঠিতে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ঝালকাঠিতে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি সদর থেকে ৫০০গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তির নাম মোহন হাওলাদার ওরফে সোহাগ (২৭), সে ঝালকাঠি পৌরসভার কিফাইত নগর এলাকার মনির হাওলাদার এর ছেলে।

শনিবার (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (ওসি) মনিরুজ্জামান এর নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে পুরাতন কলেজ রোড এলাকা থেকে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি ওসি জানান, মোহন হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

তিনি আরো জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল এর মাদক বিরোধী অভিযান সফল করতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban