মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ঝালকাঠিতে ডিবির অভিযানে জাল টাকার নোট’সহ ২ জন গ্রেফতার

ঝালকাঠিতে ডিবির অভিযানে জাল টাকার নোট’সহ ২ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠিতে ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌরসভা কৃষ্ণকাঠি এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই প্রতারক হলেন, পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার আলামিন হাওলাদারের স্ত্রী নুপুর বেগম (৩৫) ও ঝালকাঠি সদর উপজেলার দেউরী এলাকার ওয়াজেদ আলী খলিফার ছেলে জসিম খলিফা (৩৫)।

গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ৯৭ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। তাদের দুইজনের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban