মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা: নারী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে কাজী জিয়াউল হাসান ফুয়াদ (৪২) হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জেসমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মুরাদ আলী।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত জিয়াউল হাসান ফুয়াদ উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামের সৈয়দ মকবুল হোসেন কাজীর ছেলে। এর আগে গত ৭ জানুয়ারি রাত ১০টার দিকে দোকান থেকে মেয়ের জন্য বিস্কুট কিনে বাড়ি ফেরার পথে বাড়িসংলগ্ন চৌদ্দবুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফুয়াদকে হত্যা করে।

ওসি জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই ফয়সাল কাজী ৮ জানুয়ারি অজ্ঞাতনামা আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা করেন। ফুয়াদ কাজী হত্যার ঘটনায় ওই চেয়ারম্যানের সংশ্লিষ্টতা নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban