মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ববি শিক্ষক সমিতির সভাপতি বাতেন-সম্পাদক আবীর

ববি শিক্ষক সমিতির সভাপতি বাতেন-সম্পাদক আবীর

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলে দুপুর ২টা পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬ টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

কমিটিতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর কায়ছার, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল-

পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban