মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
ববিতে ফের বেপরোয়া হয়ে উঠছে শীর্ষ মাদক ব্যাবসায়ী গাঁজা নাহিদ

ববিতে ফের বেপরোয়া হয়ে উঠছে শীর্ষ মাদক ব্যাবসায়ী গাঁজা নাহিদ

নিজস্ব প্রতিবেদক:: মাদক মামলায় কারা বাস থেকে মুক্তির পাওয়ার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবারও বেপরোয়া হয়ে উঠছে শীর্ষ মাদক ব্যাবসায়ী গাঁজা নাহিদ। কয়েক বার পুলিশের খাঁচায় বন্দী হলেও থেমে নেই তার মাদক ব্যবসা ও নানা অপকর্ম।

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও স্থানীয় যুবলীগ নেতার নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসা, ড্রেজার থেকে চাঁদাবাজি, ছিনতাইসহ নানা অপকার্ম করে আসছে এই মাদক ব্যাবসায়ী ও তার চক্র। কিছু দিন আগে এক কেজি গাজাসহ বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানায় আটক হয়। কারা ভোগ করার পর পুনরায় বেপরোয়া হয়ে উঠছে এই মাদক ব্যাবসায়ী গাঁজা নাহিদ। পুলিশের কাছে ধরা খাওয়ার পর তার অপরাধের মাত্রা আরও বেরে চলছে এবং আরও বেপরোয়া হয়ে উঠছে।

জানা যায়, গাজা নাহিদ জেল থেকে ছাড়া পেয়ে সে ও তার মাদক চক্র বরিশাল সদর উপজেলার চরকাউয়ার ইউনিয়ন এর কর্নকাঠির তালুকদার হাটে ডালিয়া বেগমের বাড়িতে গিয়ে ডাকাতির উদ্দেশ্য হামলা ও ভাঙচুর করে। পরে ডালিয়া বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

আরও জানা যায়, গত ২২ মার্চ ২০২৪ সালে নাহিদ ও তার চক্রের অন্য অন্য সদস্যরা বরিশাল নগরীর ফাতেমা সেন্টার থেকে মিজানুর রহমান নামক এক মোবাইল ব্যাবসায়ীকে ডেকে বের করে নগদ ৩০ হাজার টাকা চাঁদাবাজি করে এবং পরবর্তী দুই লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে যার প্রেক্ষিতে ভুক্তভোগী মিজানুর রহমান বাদী হয়ে মামলা করেন। সেখানে গাঁজা নাহিদকে ৩নং আসামি করা হয়।

এছাড়াও বরিশাল বিশ্ববিদ্যালয় বাইরের থেকে কোন অতিথি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শন করতে আসলে তাদেরকে আটকে রেখে মোটা অংকের টাকা চাঁদাবাজি করে আসছে এই নাহিদ ও তার চক্রটি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban