মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশাল নগরীতে ৫’শ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

বরিশাল নগরীতে ৫’শ পিস ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর নদী বন্দরের দুই তলা লঞ্চ ঘাট টার্মিনালের মুখ থেকে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (৬ মে) ৫ টার দিকে নগরীর ১০ নং ওয়ার্ডস্থ বিআইডব্লিউটিএ’র দুই তলা লঞ্চ ঘাট টার্মিনালে ঢোকার মুখ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-রাজাপুর উপজেলার মঠবাড়ী ইউনিয়নের সমসের আলী হাওলাদারের ছেলে মোঃ নাঈম হাওলাদার ওরফে খইয়াম(৩০), ঝালকাঠী সদর উপজেলার কোনাবালিয়া ইউনিয়নের মোঃ মাহাবুব হোসেন হাওলাদারের ছেলে মোঃ- মুরাদ হাওলাদার (২৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার পৌণে ৫ টার দিকে গোয়েন্দা শাখার একটি স্পেশাল টিম নগরীর ১০ নং ওয়ার্ডস্থ বিআইডব্লিউটিএ’র দুই তলা লঞ্চ ঘাট টার্মিনালে ঢোকার মুখে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০০ ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত অভিযুক্তদ্বয়ের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban