মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে ঈদ উপলক্ষে নিরাপত্তার চাঁদরে ঘেরা থাকবে নৌপথ: কফিল উদ্দিন

বরিশালে ঈদ উপলক্ষে নিরাপত্তার চাঁদরে ঘেরা থাকবে নৌপথ: কফিল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল অঞ্চলের নৌপুলিশ সুপার কফিল উদ্দিন বলেছেন, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

শুক্রবার (৫ এপ্রিল) বরিশাল লঞ্চঘাটে ঈদ উপলক্ষে নৌ পুলিশের নিরাপদ নৌপথ যাত্রা ও যাত্রী সাধারণের মধ্যে সচেতনতা মূলক লিফলেট বিতরনকালে এ কথা বলেন তিনি।

বরিশাল নৌ পুলিশ প্রধান বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে নৌ পুলিশ বদ্ধপরিকর। নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নৌ পুলিশ বরিশালের সব নৌ ঘাট, নৌ টার্মিনালসমূহে দায়িত্ব পালন করবে।

ঈদে নৌপথ ব্যবহারকারী ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে নৌ পুলিশ আগামী ৬ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

তিনি বলেন, ঈদ উদযাপন করতে অনেকেই দেশের দর্শনীয় স্থানসমূহে ভ্রমণ করেন। নৌ পথে নিরাপত্তা বিধানে নৌযানসমূহের চলাচলের বিষয়ে নৌ পুলিশের বিশেষ নজরদারি থাকবে।

সময়ের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি এ কথা উল্লেখ করে তিনি বলেন, কোন নৌ যান যেন প্রতিযোগিতামূলকভাবে অতিরিক্ত যাত্রী বোঝাই এবং বেপরোয়া গতিতে না চালায় সেদিকে সতর্ক থাকতে হবে।

নৌযান ও নৌপথ সংক্রান্ত সরকারি-বেসরকারি সংস্থা, সেবা প্রত্যাশী জনগণ ও নৌ পুলিশসহ সবাই একসাথে কাজ করলে দুর্ঘটনামুক্ত ও নিরাপদ ঈদ যাত্রা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন করা থেকে বিরত থাকা, ছোট ও ত্রুটিপূর্ণ লঞ্চে যাত্রী পরিবহনে বিরত থাকা, লঞ্চে যাত্রী সংখ্যার আনুপাতিক হারে লাইফ জ্যাকেট, বয়া প্রভৃতির ব্যবস্থা রাখা, আবহাওয়ার পূর্বাভাস জেনে নৌযান চালানো, সূর্যাস্তের পর বালুবাহী বাল্কহেড ও স্পিড বোট চলাচল বন্ধ রাখা, ঈদ পূর্ববর্তী পাঁচ দিন এবং ঈদ পরবর্তী পাঁচ দিন বালুবাহী বাল্ক হেড চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা, চাঁদাবাজি, চুরিসহ যে কোন হয়রানি বন্ধে বিশেষ নজরদারি বৃদ্ধি করা, নৌযান চলাচলের পথে মাছ শিকারের জন্য জাল বিছানো প্রতিরোধ করা।

বৈধ কাগজপত্র বিহীন কোনো নৌযান না চালানো, ন্যায্যমূল্যে ভাড়া আদায়ে তদারকি, টার্মিনাল ব্যতীত নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে যাত্রী উঠানো বা নামানো বন্ধ করা, সব নৌযানে পর্যাপ্ত ফায়ার ফাইটিংয়ের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলে বরিশাল অঞ্চলের নৌপুলিশে অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির, সহকারী পুলিশ সুপার মোঃ দীন ই আলম, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক এবং সদর নৌ থানা পুলিশ অফিসার ফোর্স।

নৌ-পথে যেকোন সমস্যায় নৌ পুলিশের কন্ট্রোল রুমের নম্বর ০১৩২০১৬৭২৮৪ অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধম্যে নৌ পুলিশকে অবগত করলে নৌ পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban