মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা

বরিশালে পুলিশের অভিযানে সাবেক শ্রমিকলীগ নেতা

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশের অভিযানে বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি মো:সাইফুল ইসলাম ইউসুফ (৪০) গ্রেপ্তার হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর সাগরদী এলাকায় অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানার একটি দল। অভিযানে এসআই আবু তালেবের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা মো. সাইফুল ইসলাম ইউসুফকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সাইফুল ইসলাম ইউসুফ আবদুল খালেকের ছেলে। তার মাতা মৃত দুলু বেগম। তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গ্রেপ্তারের পর তাকে বরিশাল কোতোয়ালি মডেল থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে,তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “মো. সাইফুল ইসলাম ইউসুফকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban