মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক

বরিশালে ৭ সাংবাদিকের উপর শেবাচিম চিকিৎসকদের হামলা

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজে পেশাগত দায়িত্ব পালনকালে চিকিৎসকদের হামলার শিকার হয়েছেন ৭ সাংবাদিক।

শনিবার (২৬ আগস্ট) সকালে মেডিকেল কলেজ অধ্যক্ষ ফয়জুল বাশারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। হামলায় শিক্ষক ডা. পবিত্র ও মাসুম বিল্লাহ অংশ নেন। এসময় সাংবাদিকদের ক্যামেরা এবং ট্রাইপট ভাঙচুর করে তাঁরা। এ ঘটনায় ক্ষোভে ফেটে পরে সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

যদিও দুপুরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাসারসহ অভিযুক্ত চিকিৎসকরা। হামলার শিকার সাংবাদিকরা হলেন- চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো চীফ কাওসার হোসেন রানা, এশিয়ান টিভির ব্যুরো চীফ ফিরোজ মোস্তফা, সময় টিভির স্টাফ রিপোর্টার শাকিল মাহমুদ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, চিত্র সাংবাদিক সুমন হাসান, আমিন ও আজিম শরিফ। হামলার শিকার সাংবাদিক কাওসার হোসেন রানা বলেন, শেরে বাংলা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্রী র‌্যাগিংয়ের শিকার হন গত বৃহস্পতিবার। মেডিকেলের ৫ম ব্যাচের নিলামা হোসেন জুই ও তার সঙ্গীরা র্যাগিং করে। এর বিচার চাইতে ঐ ছাত্রী ও তার মা শনিবার সকালে কলেজ অধ্যক্ষের কাছে যান।

খবর পেয়ে মেডিকেল কলেজ অধ্যক্ষের কার্যালয়ে তথ্য সংগ্রহে যান বরিশালে কর্মরত সাংবাদিকরা। ভুক্তভোগী ছাত্রীর বক্তব্য সাংবাদিকদের কাছে তুলে ধরায় হঠাৎ-ই সাংবাদিকদের ওপর হামলা করেন কলেজ অধ্যক্ষ ফয়জুল বাসার ও তার সহযোগীরা। এমনকি সাংবাদিকদের রুম থেকে বের করে দিয়ে র্যাগিয়ের শিকার ঐ ছাত্রী ও তার পরিবারকে আটকে রাখে কলেজ অধ্যক্ষ।

হামলার শিকার সাংবাদিকরা জানান, অধ্যক্ষ ও তার সহযোগীরা সাংবাদিকদের গেট আটকে দিয়ে চর থাপ্পর এবং পরে চেয়ার দিয়ে পেটাতে থাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার ও তার সহযোগীরা। প্রায় ঘণ্টাখানেক ধরে অবরুদ্ধ থাকার পর পুলিশ এসে গেট খোলে দুপুর ১ টার দিকে সাংবাদিকদের উদ্ধার করে। এসময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিচার চান সাংবাদিক নেতারা। এদিকে, দুপুর সোয়া ২টার দিকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন অধ্যক্ষ ফয়জুল বাসার।

তিনি বলেন, যে ঘটনা ঘটেছে সে জন্য আমি সবার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। তাছাড়া র্যাগীংয়ের যে ঘটনা ঘটেছে সেজন্য তদন্ত কমিটি গঠন করা হয়ে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় অধ্যক্ষ প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। আমরা সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিষয়টি মিমাংশা হয়েছে।

অন্যদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল তরুণ সাংবাদিক ফোরাম, বরিশাল অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban