মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বাকেরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বাকেরগঞ্জে বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

উত্তম দাস, বাকেরগঞ্জ:: বরিশালের বাকেরগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক শেখ মুজিবুর রহমানের ও বিজয় মুক্ত মঞ্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শনিবার (১৬ ডিসেম্বর) বাকেরগঞ্জ জেএ ইউ মডেল হাইস্কুল মাঠে দুপুর ১২ টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান।

বাকেরগঞ্জ থানার ওসি মো: আফজাল হোসেনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা রিকতা,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাদের হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আ রাজ্জাক খান,মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নজরুল ইসলাম খান, ফারুক মল্লিক, রাজু ইসলাম প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban