মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার

বেতাগী ছাত্রলীগ নেতা সজীব বরিশালে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন বেতাগী ছাত্রলীগের সাবেক সভাপতি মো: মাইনুল হাসান সজীব (৩৫) গ্রেপ্তার হয়েছেন।

 

পুলিশ সূত্র জানায়, শনিবার (০৩ জানুয়ারি) গভীর রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মো: নাসিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নগরীর বেলস পার্ক আনসার ক্যাম্পের সামনের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ওই এলাকায় অবস্থানরত অবস্থায় তাকে আটক করা হয়।

 

গ্রেপ্তারকৃত মো: মাইনুল হাসান সজীব বরগুনা জেলার বেতাগী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের স্টেশন রোড এলাকার স্থায়ী বাসিন্দা। তিনি মো: খলিলুর রহমান খানের ছেলে এবং মিনু রহমানের সন্তান। পুলিশ জানায়, তিনি বর্তমানে বরিশাল মহানগরের বিসিসি ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলী হাউজিং এলাকার রোড নম্বর-১৩ এ অবস্থিত ‘সহোদর ভিলা’য় অবস্থান করছিলেন।

 

তবে পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। ওই সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার সঙ্গে তার প্রত্যক্ষ সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা ও বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতেই মো: মাইনুল হাসান সজীবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban