মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিমের নেতৃত্বে দৃশ্যমান পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়িতে দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এই ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্র।

সূত্র জানায়,এসআই নাসিম সরকারি নির্দেশনা অনুযায়ী দায়িত্ব গ্রহণের পর কেডিসি এলাকা, স্টিমারঘাট লঞ্চঘাট, ভাটারখাল ও বরফ কল এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান জোরদার করেন। এর ফলে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা ও অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক মামলার আসামি হিসেবে জড়িত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদানের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ায় এলাকায় উত্তেজনা ও সহিংসতার ঝুঁকি কমেছে বলে স্থানীয়দের দাবি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এসআই নাসিম কেবল একজন কঠোর আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা নন, তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবেও পরিচিত। তিনি নিয়মিত এলাকায় টহল দেন, হঠাৎ অভিযান পরিচালনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে সরাসরি অভিযোগ শোনেন। অভিযোগ নিষ্পত্তিতে স্বচ্ছতা বজায় রাখা এবং সাধারণ মানুষকে হয়রানি না করে আইনের যথাযথ প্রয়োগ তার কাজের অন্যতম বৈশিষ্ট্য।

স্টিমারঘাট লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী নিজাম উদ্দীন বলেন,
“এত সুন্দর মন-মানসিকতার পুলিশ আগে আমরা পাইনি। অপরাধীদের কাছে তিনি আতঙ্কের নাম, আর সাধারণ মানুষের কাছে প্রিয় একজন মানুষ। মনে হয় আমাদের পরিবারেরই একজন।”

সূত্র আরও জানায়, এসআই নাসিম দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, সময়নিষ্ঠতা, সততা ও পেশাদার আচরণের কারণে সহকর্মীদের মাঝেও আস্থা অর্জন করেছেন। তিনি নিয়মিত ডিউটি তদারকি করেন, অধস্তন সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং কোনো ধরনের অনিয়মের বিষয়ে আপসহীন অবস্থান গ্রহণ করেন।

এছাড়া স্টিমারঘাট ও আশপাশের এলাকায় অবস্থিত আদালত, বিভাগীয় কমিশনার, পুলিশের রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার,জেলা প্রশাসকসহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিবর্গের বাসভবনের নিরাপত্তা দায়িত্ব তার তত্ত্বাবধানে মনিটরিং করা হয় থাকে। তার সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ও নিয়মিত নজরদারির ফলে এসব এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেন বলেন,“সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। জননিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।”

এদিকে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। নির্বাচন-পূর্ব সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে এসআই নাসিম হোসেন ও তার ফাঁড়ির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ সূত্র।

উল্লেখ্য, দক্ষতা ও সাফল্যের স্বীকৃতি হিসেবে এসআই নাসিম হোসেন ইতোমধ্যে পুলিশ কমিশনারের কাছ থেকে শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হিসেবে পুরস্কার অর্জন করেছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban