মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে

আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে

নিজস্ব প্রতিবেদক:: সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে। প্রায় দুই যুগ ধরে ঝিমিয়ে পড়া কমিটি বাতিল করে গত ১৪ অক্টোবর ২০২৫ইং তারিখ আলহাজ্ব নুরুল আমিনকে আহ্বায়ক ও সাইফুল ইসলাম আব্বাসকে সদস্য সচিব করে কেন্দ্র থেকে আহবায়ক কমিটির অনুমোদন দেন। এর পরপরই সদর উপজেলা বিএনপিতে সুবাতাস বইতে থাকে। ঘটা করে প্রতিটি দলীয় কর্মসূচি পালন। সংগঠনের ব্যানারে সভা সেমিনার, ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার আয়োজনসহ দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা রাখতে যতসব আয়োজন। যা ইতিপূর্বে কেউ দেখেনি। এছাড়া দলের আহব্বায়ক দানবীর বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব নুরুল আমিন ১০ইউনিয়নে বিভিন্ন কৃষ্টি কালচার উপলক্ষে অসহায়দের মাঝে দানের হাত বাড়িয়ে দিয়েছে। যা গত ১২ জুলাই ১৬১ বিশিষ্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি অনুমোদন পরবর্তীতে আরো বেশী করে লক্ষ্য করা গেছে। আহব্বায়ক কমিটির সদস্য মোঃ নাছির উদ্দিন হাওলাদার, মোঃ আলাউদ্দিন,
মোঃ আনোয়ার হোসেন, আতিকুর রহমান, মোঃ বেল্লাল এ প্রতিবেদককে জানান, আলহাজ্ব নুরুল আমিন এবং সাইফুল ইসলাম আব্বাসের নেতৃত্বে সেরা কমিটি হয়েছে। যে কমিটি প্রতিটি দলীয় কর্মসূচির পাশাপাশি যেভাবে সামাজিক কর্মকাণ্ড পালন করে আসছে তা আমরা বিগত দিনের কমিটিতে দেখিনি। দেখেছিলাম একটি নাম সর্বস্ব কমিটি। আমিন-আব্বাস কমিটির হাতেই বরিশাল সদর উপজেলা বিএনপি নিরাপদ।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban