মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা করায় বিআরটিএর পরির্দশকের উপর চড়াও

নিজস্ব প্রতিবেদক::বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গলা কাটছে বিভিন্ন ঢাকাগামী পরিবহন মালিকরা। বরিশাল থেকে ঢাকায় সরকারী তালিকা অনুযায়ী বাস ভাড়া ৫৯২ টাকা হলেও নেয়া হচ্ছে ৭০০ টাকা। বরিশালের পরিবহন কাউন্টার গুলোতে গেলে দেখা যায় বরিশাল থেকে ঢাকা গামী কোন টিকেট নাই। এমন সংকট দেখিয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আর যাত্রীদের পকেট কেটে লাভবান হচ্ছে পরিবহন মালিকরা। অতিরিক্ত ভাড়া বন্ধে বরিশাল জেলা প্রশাসন ও বিআরটিএ কতৃক অভিযান চলমান থাকলেও পরিবহন কাউন্টার গুলো নিয়মিত অতিরিক্ত ভাড়া আদায় চলমান রেখেছে। গত ১ জুন বরিশালের পরিবহন কাউন্টার গোল্ডেন লাইন, হানিফ ও বিএমএফ কাউন্টারকে ২১ হাজার জরিমানা করা হয় অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য।

সে সময় গোল্ডেন লাইন ম্যানেজার আনিচুর রহমান উপস্থিত বিআরটিএর কর্মকর্তা সৌরভ সাহার উপর ক্ষিপ্ত ও চড়াও হন। তাকে শোনা যায় বিআরটিএ কর্মকর্তা বিভিন্ন পরিবহন হতে মাসোয়ারা নেন। গোল্ডেন লাই মাসোয়ারা দেই না বিধায় তিনি বারবার আমাদের কাউন্টারকে জরিমানা করেন। এব্যাপারে সরেজমিন বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে গেলে এমন অভিযোগের সত্যতা পাওয়া যায় নি। এবিষয়ে বিআরটিএর পরিদর্শক সৌরভ সাহা বলেন, ভাই আপনারা গিয়ে দেখেন তারা ভাড়া বেশি নেয় কি না। আমরা অনিয়মের জন্য জরিমানা করলে তারা তো একটু উল্টাপাল্টা বলতেই পারে। তিনি আরো বলেন, সাংবাদিক ভাইদের উচিৎ সরেজমিনে গিয়ে সংবাদ প্রকাশ করা।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban