মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচন ২ মে

ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় অভিভাবক সদস্য পদে নির্বাচন ২ মে

আসাদুজ্জামান শেখ :: বরিশাল নগরীর ২৮ নং ওয়ার্ডস্থ কাশিপুরের ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সাধারন অভিভাবক সদস্য পদে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ মে সদস্য পদে বিদ্যালয়ে ভোটগ্রহণের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সাধারন সদস্য পদে ইতিমধ্যে মনোনয়ন জমা পড়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে। যাচাই-বাছাই শেষে মনোনয়নের বৈধতাও পেয়েছেন ১৪ জন।

এরা হলেন, মানিক পাইকের ছেলে মো; আরিফ হোসেন, আবুল হোসেনের ছেলে মনির হোসেন শিবু, নুরুল ইসলাম খানের ছেলে মোঃ মতিউর রহমান সাগর, হারুন অর রশিদের ছেলে মনির হোসেন, ইউনুছ আলীর ছেলে মাহমুদুল ইসলাম, মৃত নুরুল ইসলামের স্ত্রী মোসাঃ জাকিয়া বেগম, আনছার আলী খানের ছেলে রেজাউল করিম, মৃত সেকেন্দার আলী খানের ছেলে কাঞ্চন খান, ওহাব আলী খানের ছেলে মামুন খান, মিজানুর রহমান, বাদশা। বাকি ৩ জন শিক্ষক প্রতিনিধি শহিদুল ইসলাম, আবুল কালাম আজাদ , শাহনাজ পারভীন।

এছাড়া মনোনয়ন বাতিল হয়েছে যাদের তারা হলেন, আলতাফ হোসেন খান, হানিফ খাঁন, হাচান মাহমুদ, মনির হোসেন , লিপি বেগম। এদিকে বৈধতায় অপেক্ষমান তালিকায় রয়েছেন রেনু বেগম।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বীথিকা সরকার জানান, মোট পাঁচ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪ জন অভিভাবক, ১ জন সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদ রয়েছে। আবেদন পড়েছে সর্বমোট ২০টি। এর মধ্যে বৈধতা পেয়েছেন ১৪ জন। এছাড়া ভোটার নম্বরের স্থলে জাতীয় পরিচয় পত্র নম্বর দেয়ায় ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। অপেক্ষমান ব্যক্তির বিষয়ে ইউএনও মহোদয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban