মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে ছাত্রদল নেতাকে ফাঁসাতে মরিয়া একটি মহল!

বরিশালে ছাত্রদল নেতাকে ফাঁসাতে মরিয়া একটি মহল!

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল মহানগর ছাত্রদল নেতা সাকিবুল হক রাসেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও অপতৎপরতায় লিপ্ত রয়েছে একটি মহল।ছাত্রদলের সহ-সভাপতি সাকিবুল হক রাসেল গতকাল দুপুরে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে তার নিজ অফিসে লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে ৭ জানুয়ারি প্রহসনের ডামি নির্বাচন প্রতিহত করতে গিয়ে ফ্যাসিষ্ট হাসিনা সরকারের আমলে ৬৩ দিন জেল খেটেছি।

 

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে জনগণের পাশে থেকে বিজয়কে অপরিহার্য ও অনিবার্য করে তোলার লক্ষ্যে জীবন বাজি রেখে কাজ করেছি।

 

সাকিবুল হক রাসেল আরো বলেন, আমাকে জড়িয়ে স্বৈরাচার হাসিনার প্রতাত্মাসহ নামধারী ও সুবিধাবাদী কিছু সংখ্যক স্বার্থবাদী মানুষ বরিশাল মহানগর বিএনপির নাম ক্ষুন্ন করতে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াতে ভুঁইফোড় ফেসবুক পেইজসহ বিভিন্ন আইডিতে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনামকে নষ্ট করার অপপ্রয়াস চালাচ্ছে প্রতিপক্ষ একটি মহল।

 

একাধিক বিএনপির নেতারা বলেন, একটি কুচক্রী মহল ও আওয়ামী লীগের দোসরা বরিশাল মহানগর বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য রাসেলকে জড়িয়ে এ ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে তারেক রহমানের নির্দেশে গণঅভ্যুত্থান পরবর্তীতে জনগণের জানমাল রক্ষায় সজাগ ও সতর্ক ছিলেন এবং আছে। তারা আরো বলেন, সাকিবুল হক রাসেল বরাবরই অন্যায়ের প্রতিবাদ করাসহ বিভিন্ন সময়ে মানবিক কাজ করে আলোড়ন ছড়িয়েছে এবং এটাই তার জন্য কাল হয়ে দাড়িছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban