মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির তৎপরতায় মাদকসহ আটক -৩ 

বরিশালে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির তৎপরতায় মাদকসহ আটক -৩ 

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার আওতাধীন অন্যতম গুরুত্বপূর্ণ স্টিমারঘাট পুলিশ ফাঁড়ি আর প্রায় দুই মাস পূর্বে এখানে ইনচার্জ হিসেবে যোগদান করেন এসআই গোলাম মোঃ নাসিম হোসেন।
তিনি এই ফাড়িতে যোগদানের পরে এখন পর্যন্ত একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন। এরই ধারাবাহিকতায় বুধবার ৩০ জুলাই রাত আনুমানিক ৮ টা ৩০ মিনিটের দিকে পোর্টরোডের হোটেল সিকদারের সামনে পাকা রাস্তার উপর ও বরিশাল লঞ্চঘাটের ২ নং গেইটের প্রবেশমুখে রাস্তার উপর থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত আসামী পটুয়াখালী জেলার ছোট বিগাই ইউনিয়নের দেলোয়ার হাওলাদার ছেলে মোঃ নাইম হাওলাদার ও সুনামগঞ্জ জেলার ছাতক ইউনিয়নের শাহাদত আলীর ছেলে হৃদয়‌ এবং পটুয়াখালীর মহিপুর থানার আলিপুর গ্রামের এইচ এম গাফফারের মোঃ সাইফুল ইসলাম সুমন।এসময় ২৫০ পুরিয়ায় ১কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রিত ৩,৪০০/- টাকা উদ্ধার করা হয়।
তবে সূত্রে জানা যায়, এরা দীর্ঘদিন যাবত বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে মাদক ব্যবসা করে আসছেন। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিম হোসেন জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক কোতয়ালী মডেল থানার ওসি স্যারের দিকনির্দেশনার মোতাবেক সর্বদা অবরোধ নিয়ন্ত্রণে তৎপর রয়েছে এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে মাদকের হটস্পট খ্যাত কেডিসি কলোনিতে আগের চেয়ে অনেকটাই মাদক নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban