মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সুন্দরবন পত্রিকার শোক

খবর বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল থেকে প্রকাশিত দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল সহ পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

এক শোক বার্তায় প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশের মানুষের মতো দৈনিক আজকের সুন্দরবন পরিবারের সদস্যরাও গভীরভাবে শোকাহত। বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

 

তিনি বলেন, আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এবং বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার বিকাশে বেগম খালেদা জিয়ার ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যু জাতীয় জীবনে এক অপূরণীয় ক্ষতি।

 

শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban