মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
অপরাধ ও মাদক নির্মূলে জনগণের আস্থা অর্জন করেছেন এসআই নাসিম

অপরাধ ও মাদক নির্মূলে জনগণের আস্থা অর্জন করেছেন এসআই নাসিম

নিজস্ব প্রতিবেদক:: আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মোঃ নাসিম হোসেন এবং তার ফাঁড়ির সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন। তারা নিশ্চিত করেছেন যে নির্বাচনের আগে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেবেন না।

 

 

এসআই নাসিম তার দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছেন। কেডিসি এলাকা, লঞ্চঘাট, ভাটারখাল ও বরফ কল এলাকায় চুরি, ছিনতাই, মাদক ও অনৈতিক কার্যকলাপ উল্লেখযোগ্যভাবে কমেছে। একাধিক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে মামলা দায়ের করা হয়েছে।

 

 

তিনি নিষিদ্ধ সংগঠন ও আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান করেছে বা রাজনৈতিক মামলার আসামী হিসেবে জড়িত ছিল, আটক করেছেন। এই পদক্ষেপে এলাকায় রাজনৈতিক সহিংসতা কমানো এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে।

 

 

স্থানীয়রা জানান, এসআই নাসিম কেবল কঠোর পুলিশই নন, তিনি একজন মানবিক কর্মকর্তা। তিনি নিয়মিত টহল দেন, হঠাৎ অভিযান পরিচালনা করেন এবং এলাকাবাসীর সঙ্গে বৈঠক করে তাদের অভিযোগ শোনেন। লঞ্চঘাট এলাকার ব্যবসায়ী নিজাম উদ্দীন বলেন,“এত সুন্দর মন-মানসিকতার পুলিশ আগে আমরা পাইনি। অপরাধীদের কাছে তিনি আতঙ্কজনক, সাধারণ মানুষের কাছে প্রিয়। মনে হয় আমাদের পরিবারেরই একজন।”

 

 

স্টিমারঘাট ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম হোসেন সাংবাদিকদের সঙ্গে আলাপে বলেন,সরকারি নির্দেশনা অনুযায়ী অপরাধ নিয়ন্ত্রণ, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং জনগণের মাঝে পুলিশ সেবা পৌঁছে দেওয়ার জন্য সর্বদা কাজ করছি। জননিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

 

 

এসআই নাসিম ইতিমধ্যেই পুলিশ কমিশনারের কাছ থেকে শ্রেষ্ঠ গ্রেপ্তারকারী অফিসার হিসেবে পুরস্কারও পেয়েছেন। অল্প দিনের মধ্যেই তিনি স্থানীয়দের কাছে প্রিয় ও প্রভাবশালী পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban