মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
অসহায় শিশুদের সঙ্গে ইফতার করল Barishal Helping Hands

অসহায় শিশুদের সঙ্গে ইফতার করল Barishal Helping Hands

নিজস্ব প্রতিবেদক:: পবিত্র রমজান মাসের তাৎপর্যকে সামনে রেখে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ইফতার কর্মসূচির আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন Barishal Helping Hands। মানবিক এই উদ্যোগের মাধ্যমে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা পথশিশু ও অসহায় মানুষের সঙ্গে ইফতারের আনন্দ ভাগাভাগি করেন এবং তাদের পাশে দাঁড়ানোর বার্তা দেন।

গত রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর ৩০ গোডাউন সেলফি রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলের পর থেকেই সেখানে জড়ো হতে শুরু করে অসহায় ও পথশিশুরা। সংগঠনের স্বেচ্ছাসেবীরা তাদের জন্য ইফতারের বিভিন্ন খাবার সাজিয়ে রাখেন এবং সবাইকে নিয়ে একসঙ্গে ইফতার করার ব্যবস্থা করেন। এ সময় সংগঠনটির উদ্যোগে অসহায় শিশু ও পথচারী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। খেজুর, ফল, ছোলা, মুড়ি, জিলাপি ও পানীয়সহ বিভিন্ন ইফতার সামগ্রী শিশুদের হাতে তুলে দেন স্বেচ্ছাসেবীরা। পরে শিশুদের সঙ্গে বসে ইফতার করেন সংগঠনের সদস্যরা। এতে শিশুদের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেকেই এ উদ্যোগকে সাধুবাদ জানান।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, রমজান মাস মুসলমানদের জন্য সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা নিয়ে আসে। এই মাসে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সেই ভাবনা থেকেই Barishal Helping Hands-এর পক্ষ থেকে অসহায় শিশুদের সঙ্গে ইফতার কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানবিক এই কর্মসূচিতে সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্য তরী, রিমঝিম, তামিয়া, নাফসা, তানভির, তাসিন ও শ্রাবণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সামান্য সময় কাটাতে পারাও তাদের জন্য বড় আনন্দের। স্থানীয়রা জানান, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং তরুণদের মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করে। রমজান মাসে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে Barishal Helping Hands-এর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মনে করেন তারা।

সংগঠনটির ভবিষ্যতেও বিভিন্ন ভাবে মানবসেবা করার পরিকল্পনা রয়েছে, তাই সমাজের সকল পেশা শ্রেণীর মানুষকে তাদের এই সামাজিক সেবামূলক সংগঠনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban