মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি

গনমানুষের হৃদয়ে নগরীর ১৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আল জায়েদ খান রছি

নিজস্ব প্রতিবেদক:: আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ১৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে সকল গনমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ’’বার বার নির্বাচিত কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়র মরহুম আলহাজ্ব মোঃ মোশারেফ আলী খান বাদশা এর’ জেষ্ঠপুত্র মোঃ আল জায়েদ খান (রছি)’’।

স্থানীয় সুত্রে জানা গেছে ১৬নং ওয়ার্ড বাসীর সেবা করার লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি। ব্যাক্তিগত প্রচার-প্রচারনায় নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে পিছনে ফেলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছেন তিনি। জনগণকেও এলাকার উন্নয়নের জন্য দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। বিভিন্ন সামাজিক কাজেও সময় দিচ্ছেন।

পাশাপাশি সাজিয়েছেন পুরো নির্বাচনী এলাকা। এলাকায় নিজের ব্যক্তি ইমেজে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন। এর বাইরেও তার আলাদা পরিচয় রয়েছে জনগনের মাঝেও তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন। জানা যায়, বিগত সময় গুলোতে অত্র এলাকার বিভিন্ন সামাজিক কর্মকান্ডে সবসময় অংশগ্রহন করেন। মানুষের জন্য কিছু করার মানসিকতা তার আছে।

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। তিনি নিজ সামর্থ অনুযায়ী অসহায় মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছেন। সব সময় সবার বিপদে আপদে তাকে পাওয়া যায় এমনটাই জানান স্থানীয় লোকজন। সাংবাদিকদের সাথে আলাপকালে মোঃ আল জায়েদ খান (রছি) জানান, ছোট বেলা থেকে সকল পেশাজীবী সহ অসহায়-দুস্থ মানুষের খোঁজ খবর নিতাম তারই ধারাবাহিকতায় তাদের ইচ্ছাতে এমন সিদ্ধান্ত।

আমি বাবার মত সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। আগামী ১২ জুনের নির্বাচনে ভোটারদের রায়ে বিজয়ী হতে পারলে ১৬নং ওয়ার্ডবাসীর উন্নয়নে কাজ করবো। ‘ইনশাআল্লাহ’ মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে আমি অবশ্যই বিজয়ী হবো।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban