মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
গাজীপুরে নৌকা প্রার্থীকে হারিয়ে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত

গাজীপুরে নৌকা প্রার্থীকে হারিয়ে জায়েদা খাতুন মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:: গাজীপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। তিনি সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা।

স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমত উল্লা খানের চেয়ে ১৬ হাজার ১৯৭ ভোট বেশি পেয়ে মেয়র নির্বাচিত হন।

বৃহস্পতিবার (২৫ মে) দিনভর ভোটগ্রহণ শেষে রাত ১টা ৩০ মিনিটে ৪৮০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করেন। নগরীর বঙ্গতাজ মিলনায়তনে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এই ঘোষণা হয়।

নির্বাচনে মোট ৪৮০টি কেন্দ্রের ফলাফলে দেখা যায়, টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

তৃতীয় স্থানে থাকা ইসলামী আন্দোলনের গাজী আতাউর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৫২ ভোট। স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (রনি সরকার) হাতি প্রতীকে পেয়েছেন ২৩ হাজার ২৬৫ ভোট।

গাজীপুরে মোট ৪৮০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হয়। এই নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban