মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

গৌরনদীর সাবেক পৌর মেয়র হারিছুর ৫ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সারাহ্ ফারজানা হক এই আদেশ দেন। এর আগে আজ সকালে রাজধানীর রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বাদীপক্ষের আইনজীবী হাফিজ আহমেদ বাবলু জানান, হারিছের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের শাসনামলে চাঁদাবাজি, হামলা-মারামারি ও বোমা বিস্ফোরণের অভিযোগে সাতটি মামলা রুজু হয়েছে। বিএনপির নেতা-কর্মীদের দায়ের করা মামলাগুলোতে হারিছকে প্রধান আসামি করা হয়েছে। আজ তাকে গ্রেপ্তার করে আদালতে আনা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তবে যে মামলায় হারিছকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী কাইয়ুম খান কায়সার। হয়রানি করতেই এই মামলা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে হারিছের শারীরিক অবস্থা ভালো নেই আদালতকে এমনটা জানালে স্বাস্থ্য পরীক্ষায় তাকে সুস্থ পাওয়া যায়, তবেই রিমান্ডে নেওয়ার কথা জানান আদালত।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban