মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ঝালকাঠিতে ডিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির রাজাপুরে ইয়াবা ও ফেনসিডিলসহ আখি বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবাসহ ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

রোববার (২৭ আগস্ট) দুপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।গ্রেপ্তার আখি বেগম (৪০) উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল হোসেন ওরফে আবু তালুকদারের স্ত্রী।

ঝালকাঠি গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি) মো. মনিরুজ্জামান বলেন, গতকাল রাতে অভিযান চালিয়ে ওই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban