মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ঝালকাঠিতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির কাঁঠালিয়ায় বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ জুলাই) ভোররাত ৩ টার দিকে উপজেলার বিনাপানি বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: যশোর জেলার ঝিকরগাছা থানার ফেন্সিডিল ব্যবসায়ী বাবলুর রহমান দফাদার ওরফে বাবলু ও জয়দেব দাস।

কাঁঠালিয়া থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি জানান, শনিবার ভোররাত ৩ টার দিকে একটি পিকআপে করে তারা ফেন্সিডিল ডেলিভারি দিতে আসেন। এসময় তল্লাশি চালিয়ে ৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban