মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠি জেলায় আবারো পুলিশের শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত হয়েছেন সদর থানার নাসির উদ্দীন সরকার।
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিল শেড এ মাসিক কল্যাণ সভায় তাদের ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।