মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক

ঢাকার ছাত্রলীগ নেতা বরিশালে পুলিশের হাতে আটক

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোতয়ালী মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঢাকা মহানগর রমনা থানা শাখার সাধারণ সম্পাদক আহসান হাসান (৩৩) গ্রেপ্তার হয়েছেন।

 

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে বরিশাল নগরীর বিবির পুকুর পাড় সংলগ্ন এনেক্স ভবনের পেছনের এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোঃ নাসিমের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এবং উক্ত এলাকা থেকে আহসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের সময় তিনি ওই এলাকায় অবস্থান করছিলেন।

 

আহসান হাসান বরিশাল নগরীর ২০ নম্বর ওয়ার্ডের সিএন্ডবি রোডস্থ বৈদ্যপাড়া এলাকার ‘হাসান ভিলা’র বাসিন্দা। তিনি প্রয়াত আলী আহম্মদ সরদারের ছেলে এবং ফিরোজা বেগমের সন্তান।

 

পুলিশের দাবি, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে তা দমনে আহসান হাসান সক্রিয় ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এসব ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

 

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত হামলা এবং বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে আহসান হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban