মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব
বরিশালের একে স্কুলের এডহক কমিটি সভাপতি আজিজুর রহমান মামুন

বরিশালের একে স্কুলের এডহক কমিটি সভাপতি আজিজুর রহমান মামুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ঐতিহ্যবাহী একে স্কুলের এডহক কমিটি সভাপতি হলেন আজিজুর রহমান মামুন। বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড বিধিমালার আলোকে এডহক কমিটিকে
০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

যেখানে সভাপতি হিসাবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান মামুন। তাছাড়া: পদাধিকারবলে প্রধান শিক্ষক’ সদস্য সচিব, আবুল কালাম অভিভাবক প্রতিনিধি ও মামুন হাওলাদারকে শিক্ষক সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।

আজিজুর রহমান, এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানাচ্ছেন। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে স্থানীয় এলাকাবাসীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতা কামনা করেছেন নতুন সভাপতি।

তিনি বলেন, একক প্রচেষ্টায় কোন কিছুই সম্ভব নয়, সেক্ষেত্রে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বরিশাল নগরীর ঐতিহ্যবাহী একে স্কুলের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban