মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
নলছিটিতে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

নলছিটিতে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপিত

নিজস্ব প্রতিবেদক:: ঝালকাঠির নলছিটিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে জন নন্দিত টিভি চ্যানেল মাইটিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার সময় নলছিটি  উপজেলা মিলনায়তনে  আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে মাইটিভির ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়।

নলছিটি উপজেলা মাইটিভির প্রতিনিধি রাশেদ খান মিঠুর আয়োজনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান। আরো উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম,নলছিটি থানা ইনচার্জ মো. মুরাদ আলী,নলছিটি পৌর মেয়র ওয়াহেদ কবির খান।

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান খন্দকার, নলছিটির মোল্লারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সিন্টু, নলছিটি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম কবিরসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ  এবং  বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।

অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি মাইটিভির উত্তরোত্তর সমৃদ্ধি ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে সকল অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban