মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশাল নগরীতে আ’লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশাল নগরীতে আ’লীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।

সোমবার (২২ মে) বিকেল সাড়ে ৫ টায় বরিশাল নগরীর বিবিড় পুকুর পাড় সংলগ্ন বরিশাল মহানগর ও জেলা আওয়ামীলীগ অফিসের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি গাজী নইমুল ইসলাম লিটু’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: হোসেন চৌধুরী, বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাড. গোলাম সরোয়ার রাজিব, হাসান মাহমুদ বাবু, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল করিম শাহিন।

বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban