মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত

ফেসবুক সাংবাদিকদের দাপটে’ প্রকৃত সাংবাদিকরা বিপাকে

বিশেষ প্রতিনিধি:: হাতে হাতে স্মার্ট ফোন-ঘরে ঘরে সাংবাদিক। ফেসবুকে ছবি ও তথ্য পোস্ট করেন। কিন্তু আমরা কি তাদের সাংবাদিক বলব? তারা ফেসবুকে এসব পোস্ট করে বনে যাচ্ছেন সাংবাদিক, কিছু মানুষও তাদের সাংবাদিক হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

তারা সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়ান-কোথায় জমি নিয়ে বিরোধ, কোথায় মারামারি, কোথায় স্বামী-স্ত্রীর ঝগড়া, কোথায় বউ ছাড়াছাড়ি, কোথায় আত্মহত্যা, কোথায় জুয়া খেলা ইত্যাদির খোঁজ খবর রাখেন। আর একশ্রেণির সাংবাদিক (নামমাত্র মিডিয়া-কর্মী) গ্রামাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনে (!) যান।

সব খোঁজ নিয়ে দিনশেষে রাতে বাড়ি ফিরে ঘটনা সম্পর্কে ফেসবুকে পোস্ট দেন। আমরা সেসব পড়ে উথলে উঠি-কখনো রাগান্বিত হই, কখনো হাসি। তবে হাসির ঘটনাই বেশি ঘটে। গ্রামের যে মানুষরা নরম স্বভাবের, অসহায় তাদের কাছে ভয়ভীতি দেখিয়ে তারা টাকা আদায় করেন। টাকা আদায়ই তাদের টার্গেট।

অনেকেই অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলে চাঁদা দাবি করেন, চাঁদা না দিলে নিউজ প্রকাশের হুমকি দেন। অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিয়ে নিউজ করেন।

বক্তব্য নেওয়ার নামে চাঁদা চাওয়া হচ্ছে কেন? এরা কারা? কারা সাংবাদিক পরিচয়ে এই চাঁদাবাজি চলছে। আর ‘অতি চালাকরা’ টাকা ইনকামের পথ হিসেবে ফেসবুক নির্ভর সাংবাদিক বনে যাচ্ছে, বিভিন্ন এলাকা দাপিয়ে বেড়াচ্ছে।

তখন অন্য পেশার মানুষও সাংবাদিকদের বাঁকা চোখে দেখছেন। এই মহান পেশার মানুষকে ছোট করছি না’ তাদেরকে সম্মান জানিয়েই বলছি-যে কাজ করছেন-সেটাই সঠিকভাবে করুন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban