মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে আবাসিক হোটেলে অভিযানে নারীসহ ৮ জন আটক, আতঙ্কে হোটেল মালিকরা

বরিশালে আবাসিক হোটেলে অভিযানে নারীসহ ৮ জন আটক, আতঙ্কে হোটেল মালিকরা

নিজস্ব প্রতিবেদক ::বরিশাল নগর ভবনের সামনে অবস্থিত দুটি আবাসিক হোটেলে গোপন অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারীসহ ৮ জনকে আটক করেছে পুলিশ। বরিশাল কোতোয়ালি মডেল থানার আওতাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।

 

বুধবার (১৭ ডিসেম্বর) নগরীর মহসিন মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত হোটেল ভোলা ও হোটেল মনপুরায় এ অভিযান চালানো হয়। অভিযানে মোট ৮ জনকে আটক করা হয়, যাদের মধ্যে ৪ জন নারী ও ৪ জন পুরুষ রয়েছেন।

 

অভিযানের নেতৃত্ব দেন স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম। অভিযানে তার সঙ্গে উপস্থিত ছিলেন এএসআই কাইয়ুম, এএসআই বোরহান, এএসআই মাহবুবসহ ফাঁড়ির অন্যান্য সদস্যরা।

 

স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম জানান,“দীর্ঘদিন ধরে এসব আবাসিক হোটেলে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নারী ও পুরুষসহ ৮ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্ৰহন করা হয়েছে।”

 

সূত্র জানায়, গত কয়েকদিন ধরেই বরিশাল নগরীতে একের পর এক অভিযান চালানো হচ্ছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকার একাধিক আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়েছে। আবাসিক হোটেলকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে-এমন অভিযোগের প্রেক্ষিতেই এই ধারাবাহিক অভিযান জোরদার করা হয়েছে।

 

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম বলেন,“নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আবাসিক হোটেলগুলোতে কোনো ধরনের অনৈতিক বা অসামাজিক কার্যকলাপ যাতে সংঘটিত না হয়, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। নগরীর শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

 

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban