মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
আমানতগঞ্জে পুকুর ভরাট বন্ধের নির্দেশ পরিবেশ অধিদপ্তরের আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত
বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ পিচ ইয়াবাসহ আটক ২

বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ৩৫০ পিচ ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেনের নেতৃত্বে ৫ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ থানার, হোয়াইকং ৮নং ওয়ার্ড পূর্ব মহিষ খালিয়া পাড়া গ্রামের বাসিন্দা মো: জামাল হোসাইনের পুত্র মোঃ জামসেদ হোসাইন (১৭) মাতা ইয়াসমিন আক্তার, ও মোঃ আবুল কালাম (৫১) পিতা: লাল মিয়া,মাতা আয়শা বেগম, সাং-গৌরিপুর, ডাকঘর ও থানা- গৌরিপুর, জেলা- ময়মনসিংহ।

বরিশাল বিভাগীয় গোয়েন্দা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন কাজিপাড়া সিএন্ডবি রোড সিকদার থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে ফুটপাতের উপার থেকে (এক হাজার পাঁচশত) পিস ইয়াবাসহ মোঃ জামসেদ হোসাইনকে গ্রেফতার করে কোতয়ালী মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

এছাড়াও বিমানবন্দর থানাধীন রহমতপুর বাসস্ট্যান্ডের ঢাকা-বরিশাল মহাসড়কের উপর পূর্ব পাশে ঢাকা- বরিশালগামী গুনগুন যাত্রীবাহি বাস তল্লাশী করে (তিন হাজার) আটশো পঞ্চাশ পিস ইয়াবাসহ মোঃ আবুল কালামকে গ্রেফতার করেন।

আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban