মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে : তথ্য মন্ত্রী বরিশাল জেলা আইনজীবী সমিতির ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আইনমন্ত্রী চরকাউয়ায় কবির মুন্সীকে নিয়ে অপপ্রচার কীর্তনখোলা নদীতে রাতের আঁধারে চোরাই তেলের সিন্ডিকেট চর্ম ও যৌন চিকিৎসায় সফলতায় বরিশালে রোগীদের মন জয় করেছেন ডাঃ রেজওয়ান কায়সার বরিশালে সিকদার ফার্নিচার এন্ড মার্বেল গ্যালারির বিরুদ্ধে নিম্নমানের পণ্য বিক্রির অভিযোগ লাকুটিয়া খাল খনন সম্ভব না হওয়ায় সরকারি বরাদ্দের অর্থ ফেরত বাবুগঞ্জে জমি-সংক্রান্ত বিরোধে হামলা: নারীসহ একই পরিবারের ৪ জন গুরুতর আহত বরিশালে মোটরসাইকেল চুরির ঘটনায় ৪ জন আটক, শোরুম থেকে উদ্ধার ২ চোরাই বাইক নলছিটিতে ক্ষমতার পালাবদলেও বদলায়নি যুবলীগ নেতা সোহাগের প্রভাব
বরিশালে যোগদান করেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র

বরিশালে যোগদান করেই স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু জেলা প্রশাসক শহিদুল ইসলাম’র

নিজস্ব প্রতিবেদক:: মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্মার্ট বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল মনদীপ ঘরাই। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম বার, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ ফারুক আহমদ, সিভিল সার্জন বরিশাল ডাঃ মারিয়া হাসান-

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল মোঃ সোহেল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. গোলাম কিবরিয়াসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

শুরুতে মনদীপ ঘরাই স্মার্ট বাংলাদেশ বিষয়ক উপস্থাপনা প্রদান করেন। পরে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা বরিশাল জেলাকে স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার বিভিন্ন উপাদান তুলে ধরে আলোচনা করেন।

সংবাদটি শেয়ার করুন ...




© All rights reserved DailyAjkerSundarban